জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবানন যাচ্ছে নৌবাহিনীর ৮৫ সদস্য

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল চট্টগ্রাম থেকে লেবাননের উদ্দেশে যাত্রা করেছে।বুধবার (২৬ নভেম্বর)

2025-11-26T13:52:38+00:00
2025-11-26T13:52:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবানন যাচ্ছে নৌবাহিনীর ৮৫ সদস্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১:৫২ পিএম 
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবানন যাচ্ছে নৌবাহিনীর ৮৫ সদস্য। সংগৃহীত ছবি
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল চট্টগ্রাম থেকে লেবাননের উদ্দেশে যাত্রা করেছে। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফ্লাইটটি ছেড়ে যায়।

এই সদস্যরা ব্যানকন-১৬ কন্টিনজেন্টের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগ দেবেন। এর আগে গত ১৯ নভেম্বর ঢাকা থেকে আরও ২৫ সদস্য লেবাননের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অন্যদিকে ব্যানকন-১৫ কন্টিনজেন্টের ১১০ সদস্য আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন।


চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম বিমানবন্দরে উপস্থিত থেকে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। তিনি বলেন, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। লেবাননের জলসীমায় ‘বানৌজা সংগ্রাম’ নজরদারি, অস্ত্র চোরাচালান প্রতিরোধ, উদ্ধার কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের সহায়তাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনছে।


/ইউএমএইচ



  বিষয়:   জাতিসংঘের শান্তিরক্ষা মিশন  লেবানন  নৌবাহিনীর ৮৫ সদস্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: