ডিআইজি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে একযোগে বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপনের একটিতে

2025-11-26T17:27:40+00:00
2025-11-26T17:29:34+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ডিআইজি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৫:২৯ পিএম
বাংলাদেশ পুলিশ। ছবি: সংগৃহীত
উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে একযোগে বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপনের একটিতে ৩১ জনকে এবং অন্যটিতে দুজনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান ।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বাংলাদেশ পুলিশ  ডিআইজি  কর্মকর্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: