অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে কর্মকর্তাদেরকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশসচিবালয়েঅপরিচিত দর্শনার্থীদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ

2025-11-26T19:17:54+00:00
2025-11-26T19:17:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে কর্মকর্তাদেরকে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম 
ফাইল ছবি
বাংলাদেশ সচিবালয়ে অপরিচিত দর্শনার্থীদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম। 

সচিবালয় প্রবেশে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ওটিপি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ কারণে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। 


এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে ওটিপি প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক কাউকে ওটিপি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয় চিঠিতে। এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনারকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার রাখতে সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয় চিঠিতে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সচিবালয়  প্রবেশ পাস  কর্মকর্তা  চিঠি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: