দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীতের আমেজে মেতেছে সারাদেশ। মৌলভীবাজার জেলা চা বাগান, হাওর ও পাহাড় বেষ্ঠিত এলাকা হওয়ায় ভোরবেলা থেকেই কুয়াশার চাদর, শিশিরে ভেজা

2025-11-27T13:59:34+00:00
2025-11-27T14:00:49+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:৫৯ পিএম   (ভিজিট : ১৪৪)
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি
শীতের আমেজে মেতেছে সারাদেশ। মৌলভীবাজার জেলা চা বাগান, হাওর ও পাহাড় বেষ্ঠিত এলাকা হওয়ায় ভোরবেলা থেকেই কুয়াশার চাদর, শিশিরে ভেজা প্রকৃতি ঠাণ্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূতি হচ্ছে।  

সন্ধ্যার হওয়ার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠে। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল স্টেশন ফুটপাতে শীতের পোশাকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। এদিকে, নতুন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে জেলায় নবান্নের আনন্দ বইছে। 

তীব্র শীতের মাঝেও জীবিকার টানে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক ওসমান ও কৃষক আকরম আলী জানান, ভালো শীত পড়ছে। সকালে রোদের দেখা পাওয়ায় স্বস্তিদায়কভাবে কাজ করতে পারছি। 


এদিকে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, সর্দি-কাশি ও হাঁপানির মতো ঠাণ্ডাজনিত রোগ বাড়ছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, আজ সকাল ৯টায় এবং ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দেশ  সর্বনিম্ন তাপমাত্রা  শ্রীমঙ্গল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: