মারা গেছেন কবি নেহাল হাফিজ

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

চিকিৎসাধীন অবস্থায় কবি নেহাল হাফিজ মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৫টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিশ্বাস

2025-11-27T20:52:00+00:00
2025-11-27T20:52:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সাহিত্য
মারা গেছেন কবি নেহাল হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ৪০৫)
নেহাল হাফিজ। ছবি : সংগৃহীত
চিকিৎসাধীন অবস্থায় কবি নেহাল হাফিজ মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৫টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কবির মেয়ে মণীষা সুলতানা বলেন, বয়সের নানান জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেলে বাবাকে ভর্তি করাই। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

নেহাল হাফিজ কবি হেলাল হাফিজের ছোট ভাই। তিনি ১৯৭৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবাও ছিলেন শিক্ষক ও স্বভাবকবি। ভাইদের একজন দেশবরেণ্য কবি হেলাল হাফিজ। তার দুই কন্যা মণীষা সুলতানা (নেলী) ও বিপাশা সুলতানা (নীলা)।

স্কুলজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি বিশেষ করে কবিতার নেশা কবিকে পেয়ে বসে। কবির তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ভাগ্যিস! তুমি বেঁচে গেলে সীতা (১৯৯৭), নীল বোতামের কাব্য (২০১৭), নীল নীলিমার নীলে (২০১৮)।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   কবি  নেহাল হাফিজ 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: