সমকালীন বাংলা কবিতায় স্বতন্ত্র কণ্ঠ হিসেবে পরিচিত কবি এহসান হায়দারের দ্বিতীয় কাব্যগ্রন্থ পতঙ্গশিকারি ফুল সম্প্রতি প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা রেড লিলি। বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত।
পতঙ্গশিকারি ফুল কাব্যগ্রন্থে কবি তুলে ধরেছেন আধুনিক জীবনের আত্মিক সংকট, অনুসন্ধান, স্মৃতির নরম আলো, এবং প্রকৃতির ক্ষুদ্রাতিক্ষুদ্র বিস্ময়কে। শিরোনাম থেকেই বোঝা যায়, বইটি রূপক-সমৃদ্ধ, যেখানে নরম সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে জীবনের অদৃশ্য সংগ্রাম ও অস্থিরতা। কবির ভাষা সংযমী, কিন্তু প্রতিটি কবিতার ভেতরেই আছে তীব্র চিত্রকল্প ও আবেগের ঘনঘটা।
প্রকাশনা সংস্থা রেড লিলি জানায়, বইটি তরুণ পাঠক থেকে প্রতিষ্ঠিত সাহিত্যপ্রেমী—সবাইকে সমানভাবে আকর্ষণ করবে। রাজীব দত্তের করা প্রচ্ছদও পাঠকদের নজর কেড়েছে; প্রকৃতি ও বিমূর্ত শিল্পের মিশেলে তিনি বইটির ভাবনাকে ভিজ্যুয়াল রূপ দেওয়ার চেষ্টা করেছেন।
নবীন ও অভিজ্ঞ পাঠকদের মধ্যে বইটি নিয়ে এর মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম হয়েছে। পতঙ্গশিকারি ফুল এহসান হায়দারের কবিতাজগতকে আরও বহুমাত্রিকভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
একনজরে পতঙ্গশিকারি ফুল
বই : পতঙ্গশিকারি ফুল
লেখক : এহসান হায়দার
প্রচ্ছদ : রাজীব দত্ত
দাম : ৩৫০ টাকা
প্রকাশক : রেড লিলি
আরআর