বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন ৪ বিশিষ্ট নারী।রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের

2025-12-07T22:13:23+00:00
2025-12-07T22:13:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সাহিত্য
বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম   (ভিজিট : ৬১৯)
বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন ৪ বিশিষ্ট নারী। 

রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা হলেন, নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রাপ্ত চার নারী হচ্ছেন নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি রোকেয়া পদকের জন্য ওই চারজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে। গত বৃহস্পতিবার সুপারিশ অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধান উপদেষ্টার কাছে।


সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর বিকালে এবং ৭ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভার সুপারিশ অনুমোদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধান উপদেষ্টা সেই সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

আরআর 


  বিষয়:   বেগম রোকেয়া পদক  বেগম রোকেয়া  পদক  নারী 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: