কথাসাহিত্যে ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন কথাশিল্পী শামীমা নাইস।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষ্যে এ এক আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে কথাসাহিত্যে-এ আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার পান শামীমা নাইস।
এ সময় সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, বরেণ্য শিক্ষাবিদ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিনিয়র মিডিয়া কর্মীবৃন্দ, মানবাধিকার নেতৃবৃন্দ, দেশের সুশীল সমাজ এবং জাতীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শামীমা নাইস ইতঃপূর্বে বিভিন্ন সংগঠন থেকেও কাব্যসাহিত্যে পুরস্কার পেয়েছেন।
এফআর