পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বিজয় দিবস উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে আজকের বসুন্ধরা কিংস ও মোহামেডানের ফেডারেশন কাপ ম্যাচটি। মঙ্গলবারের (আজকের) পরিবর্তে ম্যাচটি মাঠে গড়াবে

2025-12-15T23:54:33+00:00
2025-12-15T23:54:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
পেছাল কিংস-মোহামেডান ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ পিএম   (ভিজিট : ১২৯)
সংগৃহীত ছবি
বিজয় দিবস উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে আজকের বসুন্ধরা কিংস ও মোহামেডানের ফেডারেশন কাপ ম্যাচটি। মঙ্গলবারের (আজকের) পরিবর্তে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ডিসেম্বর। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এ মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন থাকায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে ম্যাচ পেছানোর ভিন্ন কারণ রয়েছে। বিজয় দিবস উপলক্ষে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করতে চেয়েছিল বাফুফে। তবে কুমিল্লার মাঠটি মোহামেডানের হোম গ্রাউন্ড। 

বসুন্ধরা কিংসের বিপক্ষে এই ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে চায় না মোহামেডান। ফলে তারা ম্যাচটির তারিখ পরিবর্তন করতে চায়। বাফুফে সেটা মেনে নিয়েই ম্যাচের তারিখ পরিবর্তন করে।


মোহামেডানের প্রধান প্রশিক্ষক আলফাজ আহমেদ সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। আলফাজ বলেন, ‘বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে চাই না। আমরা বাফুফের কাছে আবেদন করেছিলাম যাতে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।’

‘বি’ গ্রুপে টেবিলে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এই প্রতিযোগিতার ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডান। ফর্টিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসা বসুন্ধরা কিংস এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তবে আজ কিংস অ্যারেনায় ফর্টিস ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/এআর



  বিষয়:   কিংস  মোহামেডান  ম্যাচ 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: