জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৮ নভেম্বর) গাজীপুরের কয়েকটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিটিসিএলের গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকবে বিধায় জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সময়ের আলো/এনএ