ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য আনসার–ভিডিপির মানবিক সেবাকেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সম্প্রতি রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত পরিবার ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে মানবিক সংকটে পড়েছে। এ পরিস্থিতিতে

2025-11-28T18:32:45+00:00
2025-11-28T18:32:45+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য আনসার–ভিডিপির মানবিক সেবাকেন্দ্র চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম 
ক্ষতিগ্রস্তদের সহায়তা তুলে দিচ্ছে আনসার-ভিডিপি। ছবি : সংগৃহীত
সম্প্রতি রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত পরিবার ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে মানবিক সংকটে পড়েছে। এ পরিস্থিতিতে তাৎক্ষণিক গুরুত্ব অনুধাবন করে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২৮ নভেম্বর) বস্তির অভ্যন্তরে একটি মানবিক সেবাকেন্দ্র চালু করা হয়েছে। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় আজ দুপুর ২ টায় এ সেবাকেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

মহাপরিচালক বলেন, এই সেবাকেন্দ্রের লক্ষ্য হলো- ক্ষতিগ্রস্ত মানুষকে প্রাথমিক মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে জরুরি খাদ্য, পানি ও অন্যান্য সহায়তা প্রদান করে তাদের জীবনের নিরাপত্তা সহায়তা ও কিছুটা স্বস্তি নিশ্চিত করা।

উদ্যোগটি সাহায্যকারী বাহিনীর পক্ষ হতে জরুরি মানবিক সহায়তা ব্যবস্থায় একটি কার্যকর সংযোজন হিসেবে বিবেচিত।

গত ২৫ নভেম্বর বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়লে ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তির শতাধিক ঘর অল্প সময়েই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে এবং অসংখ্য পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।

মানবিক সেবাকেন্দ্রটি প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করবে। শুক্রবার থেকে টানা পাঁচ দিন অব্যাহত থাকবে এই কর্মর্সচি। পাশাপাশি নিরাপদ পানির চাহিদা পূরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেবাকেন্দ্র এলাকায় নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়। এই ব্যবস্থা পানীয়জল সংকট কমানোর পাশাপাশি পানিবাহীত রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটেশন ব্যবস্থাকে শক্তিশালী করবে।


সেবাকেন্দ্র চালুর ফলে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত খাদ্য সহায়তা পেয়ে  নতুন করে আশার আলো দেখছে। খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অনেক পরিবার স্বস্তি প্রকাশ করেছে। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে। ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গণী এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। 

‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক অঙ্গীকার নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতেও সকল সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে কর্মসূচীর পক্ষ থেকে।

সময়ের আলো/এসকে/



  বিষয়:   ক্ষতিগ্রস্ত  কড়াইল  আগুন  আনসার  ভিডিপি  সেবাকেন্দ্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: