নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক সময়ের আলো। প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগে ‘সহ-সম্পাদক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর।
প্রতিষ্ঠানের নাম : সময়ের আলো
বিভাগের নাম : ডিজিটাল বিভাগ (অনলাইন)
পদের নাম : সহ-সম্পাদক/সাব এডিটর
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ভাষা ও বানানে দক্ষতা, ইংরেজি থেকে বাংলা অনুবাদে পারদর্শিতা, দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ সম্পাদনার দক্ষতা
অভিজ্ঞতা: সাংবাদিকতায় অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০
বেতন: ২৫-৩৫ হাজার
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে [email protected] এই ঠিকানায় সিভি পাঠান (আবেদনের সময় সিভির সঙ্গে সাম্প্রতিক ছবি ও প্রাসঙ্গিক কাজের নমুনা সংযুক্ত করা হলে বাড়তি গুরুত্ব দেওয়া হবে)।