বসুন্ধরার দুই অঙ্গপ্রতিষ্ঠানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মাননা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

দেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা পেয়েছে বসুন্ধরার দুই অঙ্গপ্রতিষ্ঠান। সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গসংগঠন বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড ও টগি শিপিং

2025-12-01T18:25:42+00:00
2025-12-01T18:38:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিবিধ
বসুন্ধরার দুই অঙ্গপ্রতিষ্ঠানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মাননা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ৬:৩৮ পিএম
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এস এম আফজাল ইবনে জাহান। সংগৃহীত ছবি
দেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা পেয়েছে বসুন্ধরার দুই অঙ্গপ্রতিষ্ঠান। সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গসংগঠন বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড ও টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডকে সম্মাননা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের কাছ থেকে প্রতিষ্ঠান দুটির পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ম্যানেজার (শিপিং অ্যান্ড লজিস্টিক) এস এম আফজাল ইবনে জাহান। 


সর্বোচ্চ আমদানিকারক হিসেবে ও সর্বোচ্চ মাশুল প্রদান করায় বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড একটি অ্যাওয়ার্ড পায়। আর সর্বোচ্চ জাহাজ হ্যান্ডলিং ও সর্বোচ্চ মাসুল প্রদানে আরেকটি অ্যাওয়ার্ড পায় টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড। ২০২৪-২৫ অর্থবছরে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

এ নিয়ে পরপর তিনবার সর্বোচ্চ পণ্য আমদানিকারক ও সর্বোচ্চ জাহাজ হ্যান্ডলিং অ্যাওয়ার্ড পেল বসুন্ধরার এ দুটি অঙ্গপ্রতিষ্ঠান। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বসুন্ধরা  অঙ্গপ্রতিষ্ঠান  মোংলা বন্দর  কর্তৃপক্ষ  সম্মাননা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: