টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টঙ্গী তুরাগ তীরে চলছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে জোড় ইজতেমা। পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে এখন।

2025-12-01T20:04:25+00:00
2025-12-01T20:04:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম 
টঙ্গী তুরাগ তীরে চলছে শুরায়ি নেজামের তত্ত্বাবধানে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। সংগৃহীত ছবি
টঙ্গী তুরাগ তীরে চলছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে জোড় ইজতেমা। পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে এখন। নামাজ, বয়ান, জিকির, তালিম ও পরামর্শে সময় কাটাচ্ছেন জোড়ে আগত মুসল্লিরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এ জোড় ইজতেমার সমাপ্তির কথা রয়েছে। এর আগে সকাল থেকে শুরু হবে হেদায়াতি বয়ান।  

বিষয়টি জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠাতিব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন। আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে।


তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরান সাথিদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার আগের নিয়মে হচ্ছে না। জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর হবে। 

আরআর


  বিষয়:   ইজতেমা  আখেরি মোনাজাত  জোড় ইজতেমা  মোনাজাত  টঙ্গী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: