শাহজালালে ৪ নারীর কাছ থেকে ১০২টি মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে চার নারী যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে। সোমবার

2025-12-01T20:05:12+00:00
2025-12-01T20:05:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
শাহজালালে ৪ নারীর কাছ থেকে ১০২টি মোবাইল জব্দ
আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দকৃত ১০২টি মোবাইল হ্যান্ডসেট। সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে চার নারী যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে ঢাকা আসেন তারা। 

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কাস্টমস এবং অ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের অভ্যন্তরের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে চারজন মহিলা যাত্রীর কাছ থেকে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো-ম্যাক্স, ৫৫টি আইফোন-১৫ এবং ১২টি গুগল পিক্সেল ফোনসহ সর্বমোট ১০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। ওিই চার নারী যাত্রী হলেন, সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত। 

পরবর্তীতে যাত্রীরা ফোন সম্পর্কে কোনও তথ্য দিতে না পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা। 


এ প্রসঙ্গে মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় স্বর্ণ, মোবাইল, সিগারেট পাচার করে থাকেন। যেসব বিমান দুবাই, শারজাহ থেকে ঢাকায় আগমন করে সেসব বিমানে বেশি হয়ে থাকে। সময়ের সাথে চোরাকারবারি তাদের কৌশল পরিবর্তন করেছে। দুবাই, শারজাহর যে সব বিমান চট্টগ্রাম হয়ে আসে সেসব বিমানে চট্টগ্রাম থেকে চোরাকারবারিদের নিজস্ব কিছু লোক ঢাকা আসার জন্য ওঠে এবং বিমানের মধ্যে কৌশলে স্বর্ণ, মোবাইল হস্তান্তর করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শাহজালাল  ১০২ মোবাইল  জব্দ  বাজার মূল্য  ২ কোটি  টাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: