তারেক রহমানের নিরাপত্তায় প্রস্তুত সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.

2025-12-02T15:08:57+00:00
2025-12-02T15:08:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
তারেক রহমানের নিরাপত্তায় প্রস্তুত সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম 
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 


মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টাকথা বলেন


তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নিবাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’


তারেক রহমানকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা সবার জন্যই প্রস্তুতস্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার..., যাদের জন্য স্পেশাল যেটা দেওয়া দরকার- এটার জন্য আমরা প্রস্তুত আছি।”


এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় মাদক আর আসন্ন নির্বাচনে নিরাপত্তা ও কয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তা নিয়ে আলোচনা হয়েছে।


/এমএইচআর 



  বিষয়:   স্বরাষ্ট্র উপদেষ্টা  জাহাঙ্গীর আলম চৌধুরী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: