খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা তার নিরাপত্তার জন্য

2025-12-02T15:39:11+00:00
2025-12-02T15:43:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৩:৪৩ পিএম
খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা তার নিরাপত্তার জন্য হাসপাতালের সামনে উপস্থিত হয়েছেন

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তারা হাসপাতালে পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন


খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে।

গত কয়েক দিনে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউসমমানের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। পরে রোববার ভোরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।


/ইউএমএইচ



  বিষয়:   খালেদা জিয়া  এভারকেয়ার  এসএসএফ সদস্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: