শীতকালে লেপের ভেতর মুখ ঢেকে ঘুমানো কতটা নিরাপদ?

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

শীত হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু, যা শরতের পরে এবং বসন্তের আগে আসে। এ সময়ে তাপমাত্রা কমে যায়, দিন ছোট

2025-12-02T17:51:30+00:00
2025-12-02T17:52:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
লাইফস্টাইল
শীতকালে লেপের ভেতর মুখ ঢেকে ঘুমানো কতটা নিরাপদ?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি
শীত হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু, যা শরতের পরে এবং বসন্তের আগে আসে। এ সময়ে তাপমাত্রা কমে যায়, দিন ছোট হয় এবং রাত বড় হয়। বাংলাদেশে পৌষ ও মাঘ মাসকে শীতকাল বলা হয়, এবং এটি শীতবস্ত্র ও আরামদায়ক উষ্ণতার ঋতু।

তবে শীতের সময় আমরা অনেকেই লেপ-কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পছন্দ করি। কেউ কেউ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখেন অতিরিক্ত উষ্ণতার জন্য। এ অভ্যাস অনেকের পছন্দের হলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ অভ্যাস শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুখ ঢেকে ঘুমালে বাতাস চলাচল কমে যায়, ফলে নাক-মুখের আশেপাশে কার্বন ডাই-অক্সাইড জমে অক্সিজেন গ্রহণ কমে যায়। এতে শ্বাসযন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে, ঘুমের মান খারাপ হয় এবং মাথাব্যথা, মাথা ঘোরা ও অস্থির ঘুমের মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের আগে থেকেই হাঁপানি, সিওপিডি বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য এটি আরও বিপজ্জনক।


মুখ ঢেকে ঘুমালে কী ঘটে?
গবেষণা বলছে, লেপ-কম্বল মাথা পর্যন্ত টেনে দিলে ভেতরে একটি ছোট বন্ধ পরিবেশ তৈরি হয়, যা ‘রিবারিদিং রেট’ বেড়ে যায়; অর্থাৎ ব্যক্তি নিজের নিঃশ্বাসে বের হওয়া বাতাসই আবার শ্বাস নেন। এতে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা দ্রুত বাড়ে এবং অক্সিজেন কমে যায়। ফল দমবন্ধ ভাব, অস্থির ঘুম, ঘুম ভেঙে যাওয়া ও ক্লান্তি।

কারা বেশি ঝুঁকিতে?
সাময়িকভাবে সুস্থ মানুষের বড় সমস্যা না হলেও কয়েকটি গোষ্ঠির ঝুঁকি অনেক বেশি- 
হাঁপানি বা ফুসফুসজনিত রোগী: বাতাস চলাচল কমলে শ্বাসকষ্ট বাড়ে।শিশু ও নবজাতক: মুখ ঢেকে ঘুমালে তাদের শ্বাসনিয়ন্ত্রণ বিঘ্নিত হতে পারে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে।স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তি: বাতাসের পথ সংকুচিত হলে তাদের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়।

কেন শীতকালে বাড়ে ঝুঁকি?
ঠান্ডা ও শুষ্ক বাতাস শ্বাসনালীকে উত্তেজিত করে।ঘর বন্ধ থাকায় বাতাস চলাচল কমে যায়।এই মৌসুমে শ্বাসতন্ত্রের সংক্রমণও বেশি হয়, ফলে ঝুঁকি দ্বিগুণ। 

সতর্কতার গুরুত্ব 

শীতের আরামদায়ক রাতেও লেপ-কম্বল মুড়িয়ে ঘুমের লোভ এড়াতে হবে। কারণ স্বল্প অক্সিজেন শরীরের জন্য অনেক বড় ক্ষতি বয়ে আনতে পারে প্রাপ্তবয়স্ক থেকে শিশু, সবাইই ঝুঁকিতে পড়ে। বিশেষত নবজাতক, শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য মুখ ঢেকে ঘুমানো একেবারেই অনুপযুক্ত।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শীতকাল  লেপে  মুখ  ঘুম  নিরাপদ 


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: