সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় এন‌সি‌পির নিন্দা

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে বাংলাদেশের দুই সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ

2025-12-03T20:22:45+00:00
2025-12-03T20:22:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় এন‌সি‌পির নিন্দা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২২ পিএম 
সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় এন‌সি‌পির নিন্দা। ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে বাংলাদেশের দুই সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেল বুধবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-কর্তৃক গুলি করে বাংলাদেশের দুই সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে। বাংলাদেশি নাগরিকদের প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এ জাতীয় অপরাধ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি বা কূটনৈতিক সম্পর্কের পরিপন্থি এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। জাতীয় নাগরিক পার্টি মনে করে, এই ঘটনার পাশাপাশি অতীতের সব সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত হবে নিহতদের পরিবারকে আইনি, সর্বত সহায়তা প্রদান করা এবং ভারত সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ দাবি করা। ভারতীয় বাহিনী-কর্তৃক সীমান্তে চলমান দীর্ঘদিনের অপরাধমূলক আচরণ বন্ধে ভারত সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড যাতে আর কেউ করতে না পারে, সে জন্য আমরা বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয় নাগরিক পার্টি প্রতিবেশী সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাসী এবং প্রতিবেশী দেশগুলোর জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশ চায়।

বার্তায় আরো বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফেলানি হত্যাকাণ্ডসহ অতীতের সীমান্ত হত্যাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান— দ্রুত সব সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আন্তর্জাতিক মহলের সামনে সেগুলো উপস্থাপন করা হোক।


উল্লেখ্য যে গত রোববার (৩০ নভেম্বর) মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশি যুবক ইব্রাহিম রিংকু (২৮) ও মমিন মিয়া (২৯) কে নির্মমভাবে হত্যা করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে নিক্ষেপ করা হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী  বিএসএফ  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: