হামজাদের ৩ ম্যাচে বাফুফের আয় কত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের ফুটবল ম্যাচ মানেই এখন দর্শকদের উপচে পড়া ভিড়, আনন্দ-উচ্ছ্বাস আর উত্তেজনা। ফুটবলে আগে দর্শকখরা থাকলেও এখন আর সেটি নেই।

2025-12-03T20:32:21+00:00
2025-12-03T20:32:21+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
হামজাদের ৩ ম্যাচে বাফুফের আয় কত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের ফুটবল ম্যাচ মানেই এখন দর্শকদের উপচে পড়া ভিড়, আনন্দ-উচ্ছ্বাস আর উত্তেজনা। ফুটবলে আগে দর্শকখরা থাকলেও এখন আর সেটি নেই। হামজা চৌধুরীদের কারণে দেশে ফুটবল প্রেমীদের সংখ্যা বেড়েই চলেছে। সঙ্গে বেড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়ও।
 
অনেকের কৌতূহল সবশেষ তিন ম্যাচ থেকে কত লাভ হয়েছে বাফুফের। আজ বাফুফের নির্বাহী সভা শেষে তিন ম্যাচের আয় প্রকাশ করলেও ব্যয় জানাতে পারেনি ফেডারেশন।
 

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লক্ষ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লক্ষ ৭ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। এরপরেও আরো কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে জানাব। আমাদের বের করতে বলছি, বের করে এই খরচটা তারা বের করে দিবে।'

১০ জুন হয়েছিল সিঙ্গাপুর ম্যাচ। ৬ মাস হতে চললেও কেন ব্যয় জানা যাবে না এই প্রশ্নের উত্তরে বাবু বলেন, ব্যয় নিয়ে কাজ চলছে। আপনারা বলেছেন এজন্য আয় জানালাম। ব্যয়ের হিসাব যেমন জানাতে পারেননি তেমনি আয় নিয়েও গোলমাল পাকিয়ে ফেলছিলেন। প্রথমে শুধু টিকিট বিক্রিতেই এই আয় উল্লেখ করলেও পরবর্তীতে সাংবাদিকদের জেরার পর জানান সব খাত মিলিয়ে আয়৷ 

সময়ের আলো/এআর



  বিষয়:   হামজা  ম্যাচ  বাফুফে  আয় 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: