আবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল যেখানে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত

2025-12-04T08:29:39+00:00
2025-12-04T10:32:54+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
আবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল যেখানে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ এএম  আপডেট: ০৪.১২.২০২৫ ১০:৩২ এএম
রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের সৌজন্যে ছবি
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, হালকা মাত্রার ছিল ভূমিকম্পটি। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিমি পূর্বে। যার মাত্রা ছিল ৪.১।


এর আগে সর্বশেষ সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাত ১২টা ৫৫ মিনিট ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ১৬ সেকেন্ডের ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। মিয়ানমারের মিনজিনে ছিল এর কেন্দ্রস্থল। চট্টগ্রামসহ দেশের কিছু অংশে এই ভূমিকম্প অনুভূত হয়।

তার আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানী ঢাকায় ভূমিকম্প হয়। এর আগে ২১ নভেম্বর, শুক্রবার এবং পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। 

আরআর


  বিষয়:   ঢাকা  ভূমিকম্প  নরসিংদী  উৎপত্তিস্থল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: