ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারা দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে

2025-12-04T17:15:22+00:00
2025-12-04T17:15:22+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম 
প্রতীকী ছবি
সারা দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। এর আগের দিন গতকাল বুধবার ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৪৯০ জন। চলতি মাসে চারদিনে মৃত্যু হয়েছে ১২ জনের এবং আক্রান্ত হয়েছেন  ২ হাজার ২৩০ জন। আর সবমিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩৯৪ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬২৭ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫৩৫ জন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রোগী ভর্তি হয়েছেন। 


অধিদফতরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জনের মৃত্যু, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, আগাস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জন মারা যান। এ ছাড়া, এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন , সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে আক্রান্ত হন ২২হাজার ৫২০ জন। 

জানা গেছে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে । এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। 

সময়ের আলো/এনএ 
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: