শুধু বিএনপি চেয়ারপারসন এসএসএফ সুবিধা পাবেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরিবারের অন্য সদস্যের জন্য নয়। এমনটাই মন্তব্য

2025-12-04T17:53:42+00:00
2025-12-04T17:53:42+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শুধু বিএনপি চেয়ারপারসন এসএসএফ সুবিধা পাবেন
পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম 
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরিবারের অন্য সদস্যের জন্য নয়। এমনটাই মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলেও জানান তিনি। 
 
এ সময় তিনি বলেন, ‘ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়।’ 
 
পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত ব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 
 
এদিকে, বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। 

Advertisement

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা। এরই মধ্যে তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

অন্যদিকে, বেগম জিয়াকে রাষ্ট্রের 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। 
 
এর আগে গত ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করে। ওইদিন দুপুরে অন্তর্বর্তী সরকার জানায়, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   বিএনপি  চেয়ারপারসন  এসএসএফ  পরিবেশ উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: