সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসহ কয়েকটি স্থানে আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে

2025-12-04T20:14:20+00:00
2025-12-04T20:14:20+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
শনিবার থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ১০৮)
ফাইল ছবি
জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসহ কয়েকটি স্থানে আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে সভা, সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৬ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শনিবার  সচিবালয়  যমুনা  সভা  সমাবেশ  মিছিল  নিষিদ্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: