রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রথা থাকলেও, এবার প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাতের

2025-12-04T22:09:07+00:00
2025-12-04T22:09:07+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম   (ভিজিট : ১০৬)
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রথা থাকলেও, এবার প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাতের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের প্রস্তুতি তুলে ধরতে বসতে চাইছে সাংবিধানিক এই সংস্থাটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার একটা রেওয়াজ আছে। তবে এবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আগে সাক্ষাৎ করবো। এতে ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হবে।’ 


জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর তফসিল ঘোষণার জন্য কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাষ্ট্রপতি  প্রধান উপদেষ্টা  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: