পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ডিসেম্বর) দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের

2025-12-07T13:49:31+00:00
2025-12-07T13:55:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম  আপডেট: ০৭.১২.২০২৫ ১:৫৫ পিএম  (ভিজিট : ১৪৬)
প্রতীকী ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ডিসেম্বর) দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০২৮ ও ১৮৯৫ পয়েন্টে রয়েছে। 

এদিন এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৭০টির এবং অপরির্বতিত রয়েছে ৭২টি কম্পানির শেয়ার। রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো-খান ব্রাদার্স, বিডি থাই, সিমটেক ইন্ডাস্ট্রি, শেফার্ড ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স, মিডল্যান্ড ব্যাংক, খুলনা প্রিন্টিং ও শাহজিবাজার পাওয়ার। এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। 


সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করে। 

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। 

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দর। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পুঁজিবাজার  সূচক  উত্থান  লেনদেন 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: