নির্বাচন করবেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদসজীব ভূঁইয়া। তবে কোন আসন থেকে তিনি লড়বেন এ বিষয়ে এখনো

2025-12-10T16:07:01+00:00
2025-12-10T18:17:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচন করবেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৬:১৭ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোন আসন থেকে তিনি লড়বেন এ বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। 
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা জানান। 

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ পদত্যাগ করবেন বলে গত নভেম্বরে জানিয়েছিলেন। আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব সেটা পরবর্তীতে জানানো হবে।’ 


পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনও কিছু বলার এখতিয়ার নেই। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময় জানিয়ে দেওয়া হবে। আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না। যদিও আইনগত কোনও বাধ্যবাধকতা নেই। আমি নিজে এটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে আর কোনও তথ্য দেওয়ার সুযোগ আমার নেই।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘একটু অপেক্ষা করতে হবে। আমি তো এখনও একটা সিস্টেমের মধ্যে আছি। সুতরাং, আমাকে সিস্টেম ফলো করতে হয়। এ (পদত্যাগের) বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।’ 

সময়ের আলো/ইউএমএইচ/এনএ 


  বিষয়:   নির্বাচন  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: