বেআইনি সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ

2025-12-10T18:34:48+00:00
2025-12-10T18:34:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বেআইনি সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম 
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নির্দেশনা মানার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি শেষ হওয়ায় এখন সকলের দৃষ্টি তফসিল ঘোষণার দিকে। 


প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বক্তব্য অনুযায়ী, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামীকালের মধ্যেই ভোটের তফসিল ঘোষণা করা হবে। 

এরইমধ্যে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বেআইনি সমাবেশ  অনুরোধ ডিএমপির 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: