প্রাথমিকের আরও কত প্রধান শিক্ষক ১০ম গ্রেড পাচ্ছেন, জানা গেল

জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন

2025-12-10T19:31:30+00:00
2025-12-10T19:31:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
প্রাথমিকের আরও কত প্রধান শিক্ষক ১০ম গ্রেড পাচ্ছেন, জানা গেল
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম 
প্রাথমিকের আরও কত প্রধান শিক্ষক ১০ম গ্রেড পাচ্ছেন, জানা গেল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এখন থেকে ১০ গ্রেডে বেতন পাবেন। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম থেকে দশম গ্রেডে উন্নীতকরণ আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করে। 

রিট পিটিশন অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। উক্ত ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়। 


এতে আরও বলা হয়, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ উক্ত ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে। বিস্তারিত পর্যালোচনাপূর্বক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   প্রাথমিক  প্রধান শিক্ষক  ১০ম গ্রেড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: