প্রকৃত আয় হলেই ব্যাংক কর্মীরা পাবেন উৎসাহ বোনাস

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ব্যাংক-কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে চার শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা অনুযায়ী, কেবল প্রকৃত আয়-ব্যয়ের

2025-12-10T21:40:04+00:00
2025-12-10T21:40:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
প্রকৃত আয় হলেই ব্যাংক কর্মীরা পাবেন উৎসাহ বোনাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম 
ফাইল ছবি
ব্যাংক-কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে চার শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা অনুযায়ী, কেবল প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতেই উৎসাহ বোনাস দেওয়া যাবে। বুধবার (১০ ডিসেম্বর) এ নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের শর্তগুলো হলো-কোনো আর্থিক বছরে শুধু প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ণীত মুনাফা হলেই কেবল সেই ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া যাবে; পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো উৎসাহ বোনাস দেওয়া যাবে না; রেগুলেটরি মূলধন সংরক্ষণে কোনো ঘাটতি বা কোনো সঞ্চিতি (প্রভিশন) ঘাটতি থাকতে পারবে না; এ ক্ষেত্রে কোনো বিলম্বকরণ সুবিধা দেওয়া হলে তা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া যাবে না এবং বিভিন্ন ব্যাংকিং সূচকের উন্নতি ও শ্রেণিকৃত বা অবলোপনকৃত ঋণ আদায়ে পর্যাপ্ত অগ্রগতি এই বোনাস দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। 


উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোয় কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা-২০২৫’ অনুসরণ করতে হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   প্রকৃত আয়  ব্যাংক কর্মী  উৎসাহ বোনাস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: