‘হাদির অবস্থা আশঙ্কাজনক’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.

2025-12-12T20:35:14+00:00
2025-12-12T20:35:14+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
জাতীয়
‘হাদির অবস্থা আশঙ্কাজনক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম 
ওসমান হাদি। ছবি : সংগৃহীত
গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এসব কথা বলেন তিনি।

ডা. আবু জাফর বলেন, হাদির অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। যখন হাসপাতালে আসে তখন জিএস ছিল সর্বনিম্ন। যেটা ৩ থেকে ১৫ পর্যন্ত থাকে। সেখান থেকে চিকিৎসকের চেষ্টায় উন্নত হয়েছে। আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। গুলি উনার কানের ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। বুলেট ইনজুরি হচ্ছে যেদিক দিয়ে ঢুকে সেদিক ছোট, যেদিক দিয়ে বের হয় সেদিকে বড় ইনজুরি হয়, সেটাই হয়েছে। ব্রেন ইনজুরি হচ্ছে, ব্রেন ফুলে ফেঁপে যায়, প্রেসার বেড়ে যায়। এটা অত্যন্ত ক্ষতিকারক। এটা যাতে না হয়, এজন্য নিউরো সার্জনরা যারা ছিল ডা. জাহিদ রায়হান ও তার টিমরা ব্রেনের খুলিটা বড় করে খুলে দিয়েছে, যাতে প্রেসার না বাড়ে। 


তিনি বলেন, কিছু রক্তক্ষরণ হচ্ছিল নাক ও গলা দিয়ে। সেটা নাক গলার চিকিৎসকরা ঠিক করে দিয়েছে। আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত ছিল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের পক্ষ থেকে চাচ্ছে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যেতে। আমরা এভারকেয়ার হাসপাতালে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দিয়েছি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   গুলিবিদ্ধ  ওসমান হাদি  এভারকেয়ার হাসপাতাল  স্বাস্থ্য অধিদফতর  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: