সিইসি ও কমিশনারদের বিশেষ নিরাপত্তা চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে

2025-12-13T21:32:32+00:00
2025-12-13T22:08:01+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সিইসি ও কমিশনারদের বিশেষ নিরাপত্তা চাইল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম  আপডেট: ১৩.১২.২০২৫ ১০:০৮ পিএম
নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) আলাদা চিঠিতে পুলিশকে এ নির্দেশনা দেয় ইসি।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গানম্যান নিয়োগ করতে হবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে সিইসি, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। 


সিইসির নিরাপত্তার জন্য ইতিমধ্যে গাড়িসহ পুলিশি নিরাপত্তা রয়েছে। সিইসির জন্য নির্বাচনকালীন অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শককে দেওয়া আরেক চিঠিতে সারা দেশে মাঠপর্যায়ের ইসির কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বলা হয়েছে। 

এতে বলা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। সময়সূচি জারির পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   নির্বাচন  কমিশনার  নিরাপত্তা  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: