আইপিএল নিলামে কোন দলের বাজেট কত, খেলোয়াড় কিনবে কতজন

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পরশু, আবুধাবিতে। এবার নিলামটি হবে ছোট পরিসরের, অর্থাৎ মিনি নিলাম। এরই মধ্যে বেশির

2025-12-14T10:39:52+00:00
2025-12-14T10:39:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
আইপিএল নিলামে কোন দলের বাজেট কত, খেলোয়াড় কিনবে কতজন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ এএম 
আইপিএল নিলামে কোন দলের বাজেট কত, খেলোয়াড় কিনবে কতজন। প্রতীকী ছবি
২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পরশু, আবুধাবিতে। এবার নিলামটি হবে ছোট পরিসরের, অর্থাৎ মিনি নিলাম। এরই মধ্যে বেশির ভাগ দলই তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে কিংবা ট্রেডের মাধ্যমে স্কোয়াড শক্ত করেছে। তবু কিছু ঘাটতি পূরণ করতেই দলগুলো নিলামে নামবে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। রিটেইন ও ট্রেড প্রক্রিয়া শেষে এখন প্রতিটি দলের হাতে থাকা বাজেট, খালি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগই নির্ধারণ করবে নিলামের কৌশল।

এবারের নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি। এই অর্থ দিয়ে তারা মোট ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ ৬ জন হতে পারেন বিদেশি। বিপরীতে সবচেয়ে টানাটানির মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তাদের হাতে আছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই সীমিত বাজেট নিয়ে তারা মোট ৬ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ মাত্র ১ জন।

চেন্নাই সুপার কিংস নিলামে নামছে বেশ স্বচ্ছল অবস্থানে। তাদের হাতে রয়েছে ৪৩.৪০ কোটি রুপি। স্কোয়াডে ৯টি জায়গা খালি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ সর্বোচ্চ ৮ জন। সানরাইজার্স হায়দরাবাদর হাতেও আছে ভালো বাজেট-২৫.৫০ কোটি রুপি। তারা মোট ১০ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে ২ জন বিদেশি হতে পারেন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নিলামে নামছে ২২.৯৫ কোটি রুপি হাতে নিয়ে। তাদের স্কোয়াডে বাকি আছে ৬টি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে ৮ জন। দিল্লি ক্যাপিটালসর হাতে রয়েছে ২১.৮০ কোটি রুপি। তারা ৮ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ ৫ জন।


মাঝারি বাজেট নিয়ে নিলামে নামছে কয়েকটি দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ১৬.৪০ কোটি রুপি। তারা মোট ৮ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি হতে পারেন ২ জন। প্রায় একই অবস্থায় রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের হাতে ১৬.০৫ কোটি রুপি, ৯ জন খেলোয়াড় কেনার সুযোগ থাকলেও বিদেশি নেওয়া যাবে মাত্র ১ জন।

পাঞ্জাব কিংস নিলামে নামছে ১১.৫০ কোটি রুপি নিয়ে। তারা মোট ৮ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে ২ জন। আর গুজরাট টাইটানসর হাতে আছে ১২.৯০ কোটি রুপি। তারা ৫ জন খেলোয়াড় কিনতে পারবে এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ ৮ জন।

সব মিলিয়ে, ২০২৬ আইপিএলের এই মিনি নিলামে বড় বাজেটের দলগুলো যেখানে তারকা খেলোয়াড়ের দিকে ঝুঁকতে পারবে, সেখানে কম বাজেটের দলগুলোর মূল লক্ষ্য হবে সস্তায় নির্ভরযোগ্য ক্রিকেটার তুলে আনা। বাজেট, খালি জায়গা আর বিদেশি কোটা-এই তিনের সঠিক সমন্বয়ই নির্ধারণ করবে নিলামের শেষ হাসি।


/ইউএমএইচ


  বিষয়:   আইপিএল  নিলাম 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: