‘হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ

2025-12-14T14:34:07+00:00
2025-12-14T14:34:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
‘হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের ভিত নড়বড়ে করতে এ আক্রমণ করা হচ্ছে। 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, সরকার যখন নির্বাচনের দিকে যাচ্ছে, তখন ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি করার অপতৎপরতা শুরু হয়েছে। মানুষকে ভয় দেখাতেই এটা করা হচ্ছে। কিন্তু নির্বাচন ঘোষিত সময়েই হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ অপতৎপরতার জবাব দেবে। ষড়যন্ত্রমূলক সংঘবদ্ধ অপতৎপরতা অতীতেও মানুষ রুখে দিয়েছে। সব অপরাধী ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, ১৬ বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকাম রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সব সময়ই এ ধরনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের হীন, কাপুরোষিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো।

অজামিনযোগ্য মামলায় আসামির জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন। আবার জামিন না দিলে সমালোচনা করা হয়। একদিকে বলেন বিনা বিচারে জেলে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন দিতে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   হাদি  হামলাকারী  চেষ্টা  সরকার  উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: