বিদায়ী অভিভাষণে যা বললেন প্রধান বিচারপতি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রভুভক্ত চেতনা থেকে বের হতে হবে। মানুষকে হয়রানি করা বন্ধ না করলে বিচারবিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন

2025-12-14T17:35:15+00:00
2025-12-14T17:35:15+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিদায়ী অভিভাষণে যা বললেন প্রধান বিচারপতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম 
প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত
প্রভুভক্ত চেতনা থেকে বের হতে হবে। মানুষকে হয়রানি করা বন্ধ না করলে বিচারবিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। তিনি বলেন, বিচার বিভাগে লোকবল সংকটেও তারা যে পরিমাণে মামলা নিষ্পত্তি করেন, সেটা অবিশ্বাস্য।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ‘বিদায়ী অভিভাষণে’ তিনি এসব কথা বলেন।

Advertisement
রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগের সংস্কারের শুরুতেই আমাকে নীরবতা ভাঙতে হয়েছিল। পরবর্তী বিচারপতিকে সাহায্যের জন্য বিচার বিভাগের নীতিমালা প্রণয়ন করছি। 


তিনি বলেন, অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। রাজনীতির উর্ধ্বে উঠে সকল বিচারককে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অন্তরে ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তির চাপে ভয় পাওয়া যাবে না। বিচার বিভাগের সুদিনের স্বপ্নে যতই মোহিত হই না কেন, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। এর আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটিই হবে তার সর্বশেষ অভিভাষণ।

সময়ের আলো/কেএইচও
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: