হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

2025-12-14T19:06:04+00:00
2025-12-14T19:06:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে এ আদেশ দেন। 

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করে গ্রেফতার, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং অর্থ ও তথ্যের প্রবাহ নির্ণয়ের জন্য রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া অবৈধ অস্ত্র সংগ্রহের উৎস জানার কথাও আবেদনে উল্লেখ করা হয়।


এদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হান্নানকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপ-পরিদর্শক সামিম হাসান প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আরেক আবেদনে চারটি কারণ উল্লেখ করে হান্নানের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।

সময়ের আলো/ কেএইচও 


  বিষয়:   হাদি  হত্যাচেষ্টা  মোটরসাইকেল  মালিক  হান্নান  রিমান্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: