বিজয় দিবসে হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন আশিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিজয়ের ৫৪ বছর পূর্তি উদ্‌যাপনে সবচেয়ে বেশি পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের

2025-12-14T23:43:09+00:00
2025-12-14T23:43:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বিজয় দিবসে হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন আশিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ পিএম 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট হাতে আশিক চৌধুরী। সংগৃহীত ছবি
বিজয়ের ৫৪ বছর পূর্তি উদ্‌যাপনে সবচেয়ে বেশি পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তাতে অংশ নেবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার দফতরের ফেইসবুক পেইজে এক বার্তায় এ খবর জানানো হয়। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীর ছবিও প্রকাশ করা হয় সেখানে।

বার্তায় বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই।


বিজয় দিবসের দিন অন্যান্য আয়োজনের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিং করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস বলছে, এটিই হবে বিশ্বে ‘সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং’—যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে।

আরআর


  বিষয়:   বিজয় দিবস  শরিফ ওসমান হাদি  প্যারাট্রুপিং  আশিক চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: