তাবলিগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

ইসলামের আলো

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসভবনে

2025-12-15T11:03:55+00:00
2025-12-15T11:03:55+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
ইসলামের আলো
তাবলিগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ এএম 
তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম। ছবি: সংগৃহীত
তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসভবনে ফজরের নামাজের আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাজী সেলিম সাহেব দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাবলিগ অঙ্গনের মানুষ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও জানান, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও নানা ধরনের অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম গুরুতরভাবে আহত হন। এর পর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।


হাবিবুল্লাহ রায়হান জানান, আজ জোহরের নামাজের পর তার জানাজার নামাজ মান্দাইল-জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে হাজী সেলিমের ইন্তেকালে দাওয়াত ও তাবলিগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে তিনি যেন তাকে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   তাবলিগ  মুরুব্বি  হাজী সেলিম  ইন্তেকাল 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: