হাদিকে হত্যাচেষ্টায় অভিযুক্ত শুটার ফয়সালের ঘনিষ্ট সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীশরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত শুটারফয়সাল করিম মাসুদ ওরফে

2025-12-16T00:26:14+00:00
2025-12-16T02:02:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
হাদিকে হত্যাচেষ্টায় অভিযুক্ত শুটার ফয়সালের ঘনিষ্ট সহযোগী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ এএম  আপডেট: ১৬.১২.২০২৫ ২:০২ এএম
গ্রেফতারকৃত কবির। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ট সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।  

তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কবির ওরফে দাঁতভাঙা কবির (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার ভোর পাঁচটার দিকে বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এদিন রাতেই কবিরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কবির স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র ও কিশোর গ্যাং নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।


কবির পটুয়াখালী জেলার প্রয়াত মোজাফফর ছেলে। তবে তিনি থাকতেন রাজধানীর আদাবরে।

প্রসঙ্গত, কবিরসহ র‌্যাব পাঁচজনকে গ্রেফতার করেছে। এর আগে হাদিকে গুলির সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নানকে প্রথম আটক করে। এরপর হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেফতার করে র‌্যাব।

এফআর


  বিষয়:   হাদিকে হত্যাচেষ্টা  প্রধান আসামি ফয়সাল  ঘনিষ্ট সহযোগী  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: