‘স্ত্রীকে নিয়ে ঝামেলা’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া দিয়ে পালাতে সহায়তা

2025-12-18T16:22:36+00:00
2025-12-18T22:13:58+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
‘স্ত্রীকে নিয়ে ঝামেলা’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল
হাদিকে গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ১০:১৩ পিএম  (ভিজিট : ২৭৯)
বুধবার সন্ধ্যায় আদালতে নুরুজ্জামান নোমানীর রিমান্ড অনুষ্ঠিত শুনানি হয়। সংগৃহীত ছবি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া দিয়ে পালাতে সহায়তা করা মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এদিন প্রাইভেট কারের মালিক নুরুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। 

গতকাল বুধবার সন্ধ্যায় আদালতে নুরুজ্জামান নোমানীর রিমান্ড অনুষ্ঠিত শুনানি হয়। 

এদিন মামলায় তার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন, ‘ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সালকে পালাতে সহায়তা করেন নুরুজ্জামান।’ 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘ফয়সালের মা-বাবাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতার করা হচ্ছে। ফয়সালকে পালাতে সহায়তার জন্য ওই আসামি গাড়ি ম্যানেজ করে দেন।’ 

পিপি আরও বলেন, ‘ঘটনায় যারা জড়িত, তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান জানা যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। হাদিকে নিয়ে সবাই উদ্বিগ্ন। তাই তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’ 


আদালতে এদিন আসামি নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনও আইনজীবী না থাকায় আদালত জানতে চান, ‘তার কিছু বলার আছে কি না।’ তখন নোমানী বলেন, ‘অনলাইন ও হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। সে আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে যেত। প্রায় ৯ মাস আগে তার সঙ্গে আমার পরিচয়। তবে গত তিন মাস আমাদের কোনও সাক্ষাৎ হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি গাড়ির ব্যবসা করি। ফয়সাল আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। বুধবারও সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া গিয়েছিল, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আবার আমার কাছ থেকে গাড়ি ভাড়া চেয়েছিল। কিন্তু আমার সব গাড়ি তখন ট্রিপে ছিল। তাই আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটি দিয়েছিলাম।’ 

এরপর বিচারক তার কাছে জানতে চান, ‘ওই ড্রাইভারকে তিনি চিনেন কি না।’ নোমানী বলেন, ‘হ্যাঁ। বিচারক জানতে চান তিনি কোথায় আছেন। নোমানী বলেন, ‘ডিবিতে আছে। আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে।’ 

নোমানী আরও বলেন, ‘শুক্রবার ফয়সাল ফোন করে বলেছিল, ভাই, আমি বিয়ে করেছি। স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে। গাড়িটা মৎস্য ভবনে পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবনে যায়। পরে ফয়সাল বারবার ফোন করে গাড়ি বিএনপি বাজার (আগারগাঁও) পাঠাতে বলে। তখন আমি তাকে বলি, সুমন ভাইকে ফোনে কল দিতে। পরে তারা যোগাযোগ করে।’ তিনি আরও বলেন, ‘দুষ্টু লোকটির সঙ্গে আমার পরিচয়ের সময় তার লম্বা চুল ছিল। এখন টিভিতে দেখি ছোট চুল।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   হাদিকে গুলি  স্ত্রী  গাড়ি ম্যানেজ  ফয়সাল  ওসমান হাদি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: