যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার

কূটনৈতিদক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র দূতাবাসের মেরিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথ ফিটনেস ও সৌহার্দ্য বৃদ্ধি কার্যক্রমে অংশ নিয়েছেন। মেরিন কর্পস

2025-12-18T19:41:45+00:00
2025-12-18T19:43:00+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার
কূটনৈতিদক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ৭:৪৩ পিএম  (ভিজিট : ১৬৭)
বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র দূতাবাসের মেরিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথ কার্যক্রমে অংশ নেন। সংগৃহীত ছবি
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র দূতাবাসের মেরিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথ ফিটনেস ও সৌহার্দ্য বৃদ্ধি কার্যক্রমে অংশ নিয়েছেন। মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্ট- এর এই অনুশীলন দুই বাহিনীর সদস্যদের দলগত দক্ষতা, আস্থা ও প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়। 

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের একজন প্রতিনিধি বলেন, ‘এ কার্যক্রম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতিফলন। সম্মিলিত প্রশিক্ষণ দুই দেশের বাহিনীর সদস্যদের পারস্পরিক আস্থা ও দলগত সমন্বয়কে আরও মজবুত করে, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারকে এগিয়ে নেয়।’ 


যুক্তরাষ্ট্র–বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে—যৌথ প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষা। যুক্তরাষ্ট্র দূতাবাস দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা ও বন্ধন আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   যুক্তরাষ্ট্রের মেরিন  বাংলাদেশ সেনাবাহিনী  সহযোগিতা জোরদার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: