আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যূতে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে আসন্ন ভোট অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহতি করা হয়। পাশাপাশি দেশের আইন শৃ্খলা পরিস্থিতি রক্ষায় স্বশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে, দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়। এ ছাড়া, আসন্ন ভোট অনুষ্ঠান পর্যবেক্ষণেবিদেশীদের নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহিত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশী দূতাবাসগুলোকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন অপরাহ্নে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি অবহিতকরণ সভা আয়োজন করে।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবেন, তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া, স্বশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাদেরকে জানানো হয়। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।
ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় চল্লিশজন কূটনীতিক উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএ