ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে যেকোনো কর্মসূচি বা সিদ্ধান্ত শুধু ইনকিলাব মঞ্চের পেইজ থেকে জানানো হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজ থেকে এ ঘোষণা জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘ইনকিলাব মঞ্চ গৃহীত যেকোনো কর্মসূচি বা সিদ্ধান্ত কেবলমাত্র আমাদের পেইজ থেকে জানানো হবে।’
আজ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ওমর বিন হাদি ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।
আরআর