ওসমান হাদিকে নিয়ে মির্জা গালিবের আবেগঘন বার্তা

প্রবাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আবেগঘন

2025-12-18T23:05:21+00:00
2025-12-18T23:05:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
প্রবাস
ওসমান হাদিকে নিয়ে মির্জা গালিবের আবেগঘন বার্তা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ পিএম 
ওসমান হাদিকে নিয়ে মির্জা গালিবের আবেগঘন বার্তা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।


তিনি লেখেন, ‘যে বুলেট তুমি মাথা পেতে নিয়েছ, ভাই আমার, আমাদের সারাটা জীবন আমরা সেই বুলেট ফিরায়ে দেওয়ার রাজনীতি করে যাব, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।

জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমাও এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।

জেডও/



  বিষয়:   হাদি  শরিফ ওসমান  হাদি  ইনকিলাব মঞ্চ  মির্জা গালিব  খুনি হাসিনা  হাসিনা  ফ্যাসিস্ট  ওসমান হাদি 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: