‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

না ফেরার দেশে চলে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার

2025-12-18T23:34:44+00:00
2025-12-18T23:34:44+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম   (ভিজিট : ৩৮৮)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। সংগৃহীত ছবি
না ফেরার দেশে চলে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ 

সংবাদ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সব জায়গায় বিপ্লবী হাদির কিছু কিছু ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়েছে। যার মাধ্যমে এই শহিদকে স্মরণ করছেন সবাই। তার মধ্যে ‘ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’ শিরোনামে একটি ভিডিও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। 

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাতকারের সময় কথাটি বলেছিলেন ওসমান হাদি। এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। 

হাদি বলেছিলেন, ‘আমি নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছি। মন খারাপ হয়, আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলেমেয়েগুলা...। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমাকে একটা সন্তান দিসে। তিন মাস ওর বয়স। 


আমার বাচ্চাটারে তিন মাসে ত্রিশ মিনিটও আমি কোলে নিতে পারি নাই। আমার ওয়াইফ মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সঙ্গে দেখা করতে আসছে। আমার এই প্রথম মনে হইলো আমি আমার ভাইয়াকে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন। কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই। আমার সারা জীবনের যেটুকু সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। 

আমি যদি কিছু হলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমারে রহম করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাইবোন আমার ইনকিলাব মঞ্চের ভাইবোনগুলো এগুলো আল্লাহই দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। সুতরাং কারও কাছে আর কোনও প্রত্যাশা নাই।’ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: