হাদির মৃত্যু : শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার দিবাগত রাতে হাদির

2025-12-19T00:12:25+00:00
2025-12-19T00:13:27+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
হাদির মৃত্যু : শাহবাগ মোড় অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ এএম  আপডেট: ১৯.১২.২০২৫ ১২:১৩ এএম  (ভিজিট : ১৪৪)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার দিবাগত রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান নেন তারা। এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা। 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ’, ‘এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’। 

এদিকে, রাতে ইনকিলাব মঞ্চ নিজেদের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর তথ্য জানিয়েছে। এক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ 


এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   হাদির মৃত্যু  শাহবাগ মোড়  অবরোধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: