ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাষ্ট্র্রীয়ভাবে ‘বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

2025-12-19T00:51:19+00:00
2025-12-19T00:51:19+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ এএম   (ভিজিট : ২০৭)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাষ্ট্র্রীয়ভাবে ‘বীর’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন তার প্রতিবেশীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় তার প্রতিবেশীরা এ দাবি জানান। 

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার ওসমান হাদির শিক্ষক এম এ আব্দুর রহিম বলেন, ‘ওসমান হাদি আমাদের মধ্য থেকে চলে গেছে। ওসমানের যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি। এই মুক্তির পথ যেন চলমান থাকে। এ রকম ওসমান হাদির পথ ধরে হাজার হাজার ওসমান হাদি জন্মাবে এবং বাঙালির মুক্তির জন্য দাঁড়াবে। এখন ওসমানদের পাহারা, নিরাপত্তা, সমবেদনা যা যা করণীয় হচ্ছে এটা আসলে জীবিত ওসমানের জন্য করা উচিত ছিল।’ 


তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষ আসলে স্বর্ণের টুকরা চিনে না। চিনে কখন যখন সে থাকে না। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে ওসমানদের মতো মানুষদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশের কল্যাণের জন্য রাখা উচিত ছিল। আজকের বাংলাদেশের মানুষের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি ওরে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে যেন ঘোষণা করা হয় এবং বাংলার বীর হিসেবে আখ্যায়িত করা হয়। ওর নামের সাথে বাংলার বীর দেখতে চাই। সেটা রাষ্ট্র্রীয়ভাবেই ঘোষণা চাই। আমরা এই সরকারের কাছে দাবি জানাই হত্যার সাথে যারা জড়িত আছে, গুলির মদদদাতা, অর্থদাতা, দেশে এবং দেশের বাহিরে যারা জড়িত তাদের বিচার চাই।’ 

গত ১২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ওসমান হাদি  বাংলার বীর  স্বীকৃতির দাবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: