রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কারওয়ানবাজার, বিমানবন্দর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর)সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব

2025-12-19T16:43:45+00:00
2025-12-19T16:51:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ৪:৫১ পিএম
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন। সংগৃহীত ছবি
রাজধানীর কারওয়ানবাজার, বিমানবন্দর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। হাদির মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 



/ইউএমএইচ




  বিষয়:   বিজিবি  কারওয়ানবাজার  বিমানবন্দর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: