যেখানে দাফন করা হবে হাদির মরদেহ

ঢাবি প্রতিনিধি

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহিদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হবে বলে

2025-12-19T18:30:44+00:00
2025-12-19T18:31:08+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
যেখানে দাফন করা হবে হাদির মরদেহ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ৬:৩১ পিএম
শহিদ শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহিদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়, শহিদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

এতে বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে (হাদিকে) সেন্ট্রাল মসজিদে আনা হবে। 


আজ ও আগামীকাল শনিবার শৃঙ্খলার সাথে ছাত্র-জনতা  আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। পোস্টে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সাথে সহিংসতা করার সুযোগও না পায়।

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা জানিয়ে সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখা এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   সমাহিত  হাদি  মরদেহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: