আসমানে আমার ভাইকে রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ

2025-12-20T16:14:02+00:00
2025-12-20T16:14:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
জাতীয়
আসমানে আমার ভাইকে রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে
মিজানুর রহমান আজহারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম 
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সংগৃহীত ছবি
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন শহিদ শরিফ ওসমান হাদি। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চেয়েও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে।

শনিবার (২০ ডিসেম্বর) ৩টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘দ্রোহের প্রতীক—শহিদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চেয়ে বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে।’

তিনি লেখেন, ‘জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ! পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দুআ। সুবহানাল্লাহ! এ এক পরম সৌভাগ্য!


তিনি আরও লেখেন, ‘হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ-বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ। শহিদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ, ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। অনুপ্রেরণা জোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম। সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে।’

আজ দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা। তার জানাজা নামাজ পড়ালেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। জানাজার নামাজকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় জানাজাস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা।

জানাজার আগে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজা শেষে মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি।

আরআর



  বিষয়:   মিজানুর রহমান আজহারী  শরিফ ওসমান হাদি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: